× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১১:৩৮ এএম

কর্মী ছাঁটাইয়ের জেরে পদত্যাগ করলেন ওয়াশিংটন পোস্টের সিইও

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১১:৩৮ এএম

ওয়াশিংটন পোস্টের প্রকাশক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইল লুইস। ছবি : সংগৃহীত

ওয়াশিংটন পোস্টের প্রকাশক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইল লুইস। ছবি : সংগৃহীত

মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রকাশক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইল লুইস পদত্যাগ করেছেন। মাত্র কয়েকদিন আগে সংবাদমাধ্যমটি ৩০০ সাংবাদিককে ছাঁটাই করে। এরপর থেকে তিনি সমালোচনার মুখে পড়েন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (৭ ফেব্রুয়ারি) পদত্যাগের ঘোষণা দেন উইল লুইস।

তার স্থলাভিষিক্ত হবেন জেফ ডি’অনোফ্রিয়ো। ভারপ্রাপ্ত প্রকাশকের দায়িত্ব পালন করবেন জেফ।

লুইস স্টাফদের কাছে খুবই ছোট একটি নোটের মাধ্যমে পদত্যাগের কথা জানান। তিনি পত্রিকার মালিক ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জেফ বেজোসকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ওয়াশিংটন পোস্টের ভবিষ্যতের জন্য কঠিন সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল।

নোটে তিনি আরও বলেন, ‘ওয়াশিংটন পোস্টে দুই বছরের পরিবর্তনের পর, আমার জন্য সরে যাওয়ার এখনই উপযুক্ত সময়। আমি প্রকাশক ও সিইও থাকার সময় জেফ বেজোস যে সমর্থন ও নেতৃত্ব দিয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। এ প্রতিষ্ঠান তার মতো ভালো মালিককে পেয়েছে।’

তিন শতাধিক সাংবাদিককে ছাঁটাইয়ের কারণ ইঙ্গিত করে লুইস বলেন, ‘আমার দায়িত্বকালে, ওয়াশিংটন পোস্টের টেকসই ভবিষ্যতের কথা চিন্তা করে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। যেন এটি লাখ লাখ পাঠককে খবর পৌঁছে দিতে পারে।’

সংবাদমাধ্যম সিএনএন অবশ্য জানিয়েছে, গত বুধবার যখন সাংবাদিকদের ছাঁটাই করা হয় তখন লুইস অনুপস্থিত ছিলেন। যখন তার অনেক সহকর্মী চাকরি হারিয়ে দিশাহারা হয়ে পড়েন তখন তিনি স্টেডিয়ামে খেলা দেখতে যান। যা অনেককে ক্ষুব্ধ করে তোলে।

রূপালী বাংলাদেশ

Link copied!