× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:৫৪ এএম

চলতি বছরের শেষে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং : ট্রাম্প

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:৫৪ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য এই সফরের সময় হোয়াইট হাউসে দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। 

গত বুধবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই ঘোষণা দেন। সাক্ষাৎকারের কিছু অংশ গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) প্রচারিত হয়। 

ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, তিনি (শি জিনপিং) বছরের শেষ নাগাদ হোয়াইট হাউসে আসছেন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুটি দেশে হিসেবে আমাদের সম্পর্ক বর্তমানে অত্যন্ত চমৎকার।’

২০২৬ সালের এপ্রিলে ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে যাওয়ার কথা রয়েছে। সেই সফরের কয়েক মাস পরেই শি জিনপিং ফিরতি সফরে ওয়াশিংটন যাবেন বলে ধারণা করা হচ্ছে।

গত বুধবার দুই নেতার মধ্যে এক দীর্ঘ ফোনালাপ হয়। সেখানে বাণিজ্য সংঘাত ছাড়াও তাইওয়ান ইস্যু, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ও ইরান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ফোনালাপ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমাদের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে। আমরা দুজনেই বুঝি, এই সুসম্পর্ক বজায় রাখা কতটা জরুরি।’

এদিকে চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, আলাপে শি জিনপিং তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির বিষয়ে ট্রাম্পকে ‘সতর্ক’ থাকার পরামর্শ দিয়েছেন। তবে দ্বিপক্ষীয় বাণিজ্য সমস্যাগুলো বন্ধুত্বপূর্ণ উপায়ে সমাধানের আশাবাদ ব্যক্ত করে শি বলেছেন, ‘ধাপে ধাপে পারস্পরিক আস্থা তৈরির মাধ্যমে দুই দেশ একত্রে চলার সঠিক পথ খুঁজে পাবে।’

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই চীনা পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করে আসছেন ট্রাম্প। বিশেষ করে ইস্পাত ও অটোমোবাইল খাতে তার কঠোর শুল্ক নীতি বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনা বাড়িয়েছে।

অন্যদিকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়া ও চীনের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বেইজিং আপাতত এই নিরস্ত্রীকরণ আলোচনায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!