ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইসলামাবাদে ত্রিপক্ষীয় বৈঠকের মধ্যে ইরান নিয়ে ট্রাম্পের পোস্ট

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৬:১৯ এএম
ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরুর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরান সম্পর্কে কড়া মন্তব্য করেছেন।

নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, চলমান সংঘাতে ইরান ‘খুব খারাপভাবে হারছে’।

দীর্ঘ ওই পোস্টে তিনি বলেন, অনেক গণমাধ্যম দাবি করছে ইরান জয়ী হচ্ছে। তবে বাস্তবে সবাই জানে, তারা হারছে এবং খারাপভাবেই হারছে।

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনী কার্যত অকার্যকর হয়ে পড়েছে। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল, রাডার ব্যবস্থা অচল এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া ইরানের শীর্ষ নেতৃত্ব নিয়েও মন্তব্য করেন তিনি। পাশাপাশি হরমুজ প্রণালিতে সমুদ্র মাইন পাতা প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখন বিশ্বের অন্যান্য দেশের সুবিধার্থে সেখান থেকে মাইন অপসারণের কাজ শুরু করছে।

এর আগে ইসলামাবাদে পাকিস্তানের উপস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সরাসরি ত্রিপক্ষীয় আলোচনা শুরু করেন।

বিশ্লেষকদের ধারণা, এই আলোচনায় ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সম্পর্কিত চলমান উত্তেজনা ও সংঘাত প্রশমনের বিষয়টি গুরুত্ব পেতে পারে।

সূত্র : বিবিসি