× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ১০:০৯ এএম

এবার চীনকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের 

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ১০:০৯ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই এবার চীনের ওপর চড়াও হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহের পরিকল্পনার অভিযোগে চীনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বেইজিং যদি তেহরানকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ না করে, তবে তাদের ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।

শনিবার (১১ এপ্রিল) ফ্লোরিডার উদ্দেশ্যে হোয়াইট হাউস ত্যাগ করার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে এই হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরান বর্তমানে দুই সপ্তাহের যুদ্ধবিরতির সুযোগ নিয়ে তাদের সামরিক ভাণ্ডার পুনর্গঠন করছে।

গোয়েন্দারা দাবি করেছেন, চীন তৃতীয় কোনো দেশের মাধ্যমে ইরানের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ বড় একটি অস্ত্রের চালান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়, চীন মূলত কাঁধ থেকে ছোড়া বিমান বিধ্বংসী মিসাইল ব্যবস্থা দেওয়ার চেষ্টা করছে। উল্লেখ্য, এই প্রযুক্তির সাহায্যেই ইরান যুদ্ধের শুরুতে আমেরিকার একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছিল, যা উদ্ধার করতে গিয়ে পেন্টাগনকে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হতে হয়।

চীনকে সতর্ক করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য যদি সত্য হয় এবং চীন সত্যিই ইরানকে সহায়তা করে, তবে তারা বড় ধরনের সমস্যার মুখে পড়বে।

ট্রাম্পের এই কড়া হুঁশিয়ারি এমন এক সময়ে এল যখন আগামী মাসের শুরুতেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য ট্রাম্পের চীন সফরের একটি পরিকল্পনা রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!