গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করে দিয়ে ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং দিনের শেষ নাগাদ এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, প্রণালিটি বন্ধ থাকা সত্ত্বেও ইরানের সঙ্গে সংলাপ ‘ভালোভাবেই এগোচ্ছে’।
তিনি বলেন, আমরা তাদের সঙ্গে কথা বলছি। দিনের শেষে আমাদের কাছে এ বিষয়ে কিছু তথ্য থাকবে।
গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধের ইরানি সিদ্ধান্তের সমালোচনা করে ট্রাম্প বলেন, তারা একটু বেশি চালাকি করেছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইরান আমাদের ব্ল্যাকমেইল করতে পারবে না।
বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। প্রণালিটি উন্মুক্ত করার ঘোষণা দেওয়ার একদিন পরই শনিবার ইরানের সামরিক বাহিনী আবারও এটি বন্ধ ঘোষণা করে।
সূত্র: টাইমস অব ইসরায়েল, এএফপি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন