× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ১০:১৮ এএম

পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আগে অবরোধ তুলবেন না ট্রাম্প

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ১০:১৮ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। বুধবার (২৯ এপ্রিল) অ্যাক্সিওসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে তিনি আগে কিছু নিশ্চয়তা চান। তিনি বলেন, ‘তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না।’

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘বোমাবর্ষণের চেয়ে অবরোধ কিছুটা বেশি কার্যকর। তারা শ্বাসরুদ্ধকর অবস্থায় আছে। পরিস্থিতি তাদের জন্য আরও খারাপ হবে। তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না।’

অবরোধের কার্যকারিতার প্রশংসা করলেও ট্রাম্প এই সাক্ষাৎকারে সম্ভাব্য কোনো সামরিক পরিকল্পনা নিয়ে কথা বলতে রাজি হননি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘তারা (ইরান) সমঝোতা করতে চায়। তারা চায় না যে আমি অবরোধ বহাল রাখি। আমি (অবরোধ) তুলতে চাই না, কারণ আমি চাই না তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকুক।’

রূপালী বাংলাদেশ

Link copied!