× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৭:১৭ এএম

ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের, যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৭:১৭ এএম

ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে তেহরানের দেওয়া সর্বশেষ প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবটি তার প্রত্যাশা পূরণ করতে না পারায় কার্যকর কোনো চুক্তি আদৌ সম্ভব কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (১ মে) হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তারা (ইরান) একটি চুক্তি করতে চায়। কিন্তু আমি তাদের প্রস্তাবে সন্তুষ্ট নই।

ইরানের প্রস্তাবের কোন দিকগুলো তার অপছন্দ, সে বিষয়ে বিস্তারিত না জানালেও তিনি ইরানর অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনকে অচলাবস্থার জন্য দায়ী করেন। তার দাবি, দেশটির নেতৃত্বে মতবিরোধ রয়েছে, যা কোনো স্থায়ী সিদ্ধান্তে পৌঁছাতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্ব বর্তমানে অসংগঠিত। সেখানে একাধিক উপদল রয়েছে। তারা সবাই হয়তো চুক্তি করতে চায়, কিন্তু সমন্বয়ের অভাবে সবকিছু জটিল হয়ে পড়ছে।

এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে আন্তর্জাতিক মহল থেকে চাপ বাড়ছে। ট্রাম্প ইঙ্গিত দেন, বর্তমান পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে টেকসই সমাধান পাওয়া কঠিন হতে পারে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই কড়া অবস্থান ইরানের ওপর চাপ বাড়ানোর কৌশল হতে পারে। তবে সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের এমন অনমনীয় অবস্থান যুদ্ধবিরতির প্রচেষ্টাকে আরও দীর্ঘায়িত করতে পারে।

সূত্র : ওয়াশিংটন পোস্ট

রূপালী বাংলাদেশ

Link copied!