× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৭:২০ এএম

যুদ্ধ শেষ করার জন্য ইরানের প্রতিক্রিয়া ‘অগ্রহণযোগ্য’ : ট্রাম্প

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৭:২০ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিষয়ে ইরানের প্রতিক্রিয়াকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

প্রেসিডেন্ট তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, আমি ইরানের তথাকথিত প্রতিনিধিদের প্রতিক্রিয়া পড়েছি। এটা আমার পছন্দ হয়নি—একেবারেই অগ্রহণযোগ্য।

তবে পাকিস্তানের মাধ্যমে পাঠানো ইরানের ওই প্রতিক্রিয়ায় কী ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

এর আগে শাহবাজ শরীফ জানান, মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তান ইরানের জবাব পেয়েছে। তবে তিনি তখন এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এমনকি যুক্তরাষ্ট্রের কাছে সেই জবাব পাঠানো হয়েছে কি না, সেটিও স্পষ্ট করেননি।

বিবিসি জানিয়েছে, কয়েক দফা হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটলেও যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। যুদ্ধ অবসানের আলোচনা সহজ করতেই এই যুদ্ধবিরতি কার্যকর করা হয়।

অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এক পৃষ্ঠার ১৪ দফা স্মারকলিপিতে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত করা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালী দিয়ে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতিবেদনটিতে দুই মার্কিন কর্মকর্তা ও নাম প্রকাশে অনিচ্ছুক আরও দুটি সূত্রের বরাত দেওয়া হয়েছে। সূত্রগুলো জানিয়েছে, স্মারকলিপিতে উল্লিখিত অনেক শর্তই চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর ওপর নির্ভর করবে।

এদিকে ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ বলছে, তেহরানের প্রতিক্রিয়ার মূল বিষয় ছিল পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে যুদ্ধের অবসান এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা।

সূত্র: আল জাজিরা, বিবিসি

রূপালী বাংলাদেশ

Link copied!