× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০১:৩৪ এএম

তিন পরাশক্তির ত্রিমুখী কূটনৈতিক দৌড়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০১:৩৪ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে ঘিরে নতুন কূটনৈতিক তৎপরতা দেখা যাচ্ছে বিশ্ব রাজনীতিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২৪ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তার স্ত্রী পেং লিউয়ানকে হোয়াইট হাউস সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।

একই সময়ে রাশিয়া জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই চীন সফরে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১৪ মে) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে রুশ সংবাদমাধ্যম। যদিও সফরের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রুশ গণমাধ্যমগুলোর ধারণা, আগামী সপ্তাহের মধ্যেই পুতিনের এই গুরুত্বপূর্ণ সফর অনুষ্ঠিত হতে পারে। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে বেইজিং সফর করেছিলেন রুশ প্রেসিডেন্ট। সে সময় তিনি চীনের সামরিক কুচকাওয়াজ এবং একটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন।

অন্যদিকে ট্রাম্প জানিয়েছেন, শি জিনপিংয়ের সঙ্গে তার আলোচনা ছিল অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ। তিনি বলেন, দিনের শুরুতে দুপক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে এবং শির সঙ্গে সময় কাটানো তার জন্য সম্মানের বিষয় ছিল।

তবে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ নিয়ে এখন পর্যন্ত চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!