× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আরশি প্রতিবেদক

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৬:২৫ এএম

গরমে ত্বকের যত্ন 

আরশি প্রতিবেদক

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৬:২৫ এএম

গরমে ত্বকের যত্ন 

গ্রীষ্মের তীব্র দাবদাহ আর ভ্যাপসা গরমে আমাদের ওষ্ঠাগত প্রাণ। এর সরাসরি প্রভাব পড়ে আমাদের ত্বকের ওপর। অতিরিক্ত গরম, চিলতে রোদ, ধুলাবালি আর ঘামের কারণে ত্বক হয়ে পড়ে তৈলাক্ত, নিস্তেজ ও প্রাণহীন। এ সময় ব্রণ, সানবার্ন বা রোদে পোড়া দাগ এবং র?্যাশের মতো সমস্যা ঘরে ঘরে দেখা যায়। তবে একটু সচেতনতা আর সঠিক নিয়মে যতœ নিলে এই গরমেও ত্বক রাখা সম্ভব সতেজ ও উজ্জ্বল। ফ্যাশন ও লাইফস্টাইলের আজকের আয়োজনে থাকছে গরমে ত্বকের সুরক্ষায় কিছু জরুরি টিপস।

ক্লিনজিং হোক নিয়মিত ও মৃদু

গরমে ত্বকে অতিরিক্ত সেবাম বা তেল নিসৃত হয়। এর সঙ্গে বাইরের ধুলাবালি মিশে লোমকূপ বন্ধ হয়ে যায়, যা ব্রণের প্রধান কারণ। তাই দিনে অন্তত দুবার ত্বক ভালো করে পরিষ্কার করা উচিত। তবে তীব্র ক্ষারযুক্ত ফেসওয়াশ ব্যবহার না করে ত্বকের ধরন অনুযায়ী মৃদু বা জেন্টল ক্লিনজার বেছে নিন। শসা বা নিম সমৃদ্ধ ফেসওয়াশ এই আবহাওয়ায় ত্বকে শীতল অনুভূতি দেয়।

সানস্ক্রিন ব্যবহারে অবহেলা নয়

রোদ হোক কিংবা মেঘলা আকাশ, ঘর থেকে বের হওয়ার অন্তত ২০ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করা বাধ্যতামূলক। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের মারাত্মক ক্ষতি করে, যা অকাল বার্ধক্য ও পিগমেন্টেশনের জন্য দায়ী। গরমে ব্যবহারের জন্য অন্তত এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার নন-কমেডোজেনিক এবং জেল-ভিত্তিক সানস্ক্রিন বেছে নেওয়া ভালো। প্রতি ৩-৪ ঘণ্টা পর পর পুনরায় সানস্ক্রিন ব্যবহার করুন।

হাইড্রেশন

ত্বক সতেজ রাখার মূল চাবিকাঠি হলো হাইড্রেশন। গরমে শরীর থেকে প্রচুর পানি ঘামের মাধ্যমে বের হয়ে যায়। তাই প্রতিদিন অন্তত ৮-১০ গ্লাস পানি পান করুন। পাশাপাশি ডাবের পানি, তরমুজ, শসা ও লেবুর শরবতের মতো হাইড্রেটিং খাবার খাদ্যতালিকায় রাখুন। আর বাহ্যিক আর্দ্রতার জন্য ব্যবহার করুন হালকা ও ওয়াটার-বেসড লাইট ময়েশ্চারাইজার।

টোনিং ও ফেসপ্যাকের ছোঁয়া

গরমে ত্বকের ক্লান্তি দূর করতে টোনার জাদুর মতো কাজ করে। কেমিক্যালযুক্ত টোনারের চেয়ে প্রাকৃতিক গোলাপ জল বা শসার রস ফ্রিজে রেখে ঠান্ডা করে ত্বকে স্প্রে করতে পারেন। এটি ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে। এ ছাড়া সপ্তাহে এক বা দুবার চন্দন, মুলতানি মাটি কিংবা টকদই ও মধুর ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করলে ত্বক গভীর থেকে পরিষ্কার ও ঠান্ডা থাকবে।

মেকআপ হোক হালকা

গরমের দিনে ভারি মেকআপ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। অতিরিক্ত ফাউন্ডেশন বা কনসিলার ঘামের সঙ্গে মিশে ত্বকের লোমকূপ বন্ধ করে দেয় এবং মেকআপ গলে যাওয়ার ভয় থাকে। এই ঋতুতে ‘নো-মেকআপ লুক’ বা মিনিমাল মেকআপ ফ্যাশনে ইন। ফাউন্ডেশনের বদলে বিবি ক্রিম বা সিসি ক্রিম এবং লুজ পাউডার ব্যবহার করতে পারেন। ম্যাট এবং ওয়াটারপ্রুফ প্রসাধনী এ সময় আপনাকে রাখবে সতেজ। গরমে শুধু দামি প্রসাধনী ব্যবহার করলেই ত্বক ভালো  থাকে না। এর জন্য প্রয়োজন সঠিক লাইফস্টাইল। পর্যাপ্ত ঘুম, সুষম  খাদ্যতালিকায় সবুজ শাক-সবজি রাখা এবং  রোদ থেকে বাঁচতে ছাতা, সানগ্লাস ও সুতি আরামদায়ক পোশাক ব্যবহার করা সমানভাবে জরুরি। একটু বাড়তি যতœ আর ভালোবাসায় এই গরমেও আপনার ত্বক থাকবে দীপ্তিময় ও প্রাণবন্ত।
 

রূপালী বাংলাদেশ

Link copied!