× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৬:৩৮ এএম

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৬:৩৮ এএম

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে  ছাত্রদল নেতা গ্রেপ্তার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হোসাইন আহমেদ (২৬) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত হোসাইন আহমেদ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ গজনাইপুর গ্রামের দুলা মিয়ার ছেলে। তিনি গজনাইপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য বলে জানা গেছে। এ ছাড়া তিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী, নবীগঞ্জ উপজেলা তারেক পরিষদের যুগ্ম আহ্বায়ক, মুশহাদা সংগঠনের সদস্য সচিব এবং দিনারপুর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (ডিডিএ) সদস্য পরিচয় ব্যবহার করে আসছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দেবপাড়া ইউনিয়নের দক্ষিণ দেবপাড়া গ্রামের এক বিবাহিত নারীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে দীর্ঘদিন যোগাযোগ ছিল অভিযুক্তের। অভিযোগ অনুযায়ী, তিনি বিভিন্ন সময় ওই নারীকে বিরক্ত ও উত্ত্যক্ত করতেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত সোমবার গভীর রাতে অভিযুক্ত ওই নারীর পৈতৃক বাড়ির পেছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করেন। পরে ভয়ভীতি প্রদর্শন করে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে আটক করেন। পরে স্থানীয় লোকজন তাকে পুলিশের কাছে সোপর্দ করেন বলে জানা গেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগ দিয়ে একটি মামলা দায়ের করেন।

নবীগঞ্জ থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, ‘ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!