× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কিশোরীর আত্মহত্যা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৬:৫০ এএম

কিশোরীর আত্মহত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর এলাকায় নাজমা আক্তার (১৩) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। গিতকাল বুধবার দুপুরে উপজেলার লালানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঘাগড়া খিলমোগল গ্রামে ঘাগড়া ব্রিজসংলগ্ন ইউনুচ ম্যানশনের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নাজমা আক্তার উপজেলার পারুয়া ইউনিয়নের জঙ্গল পারুয়া গ্রামের মাওলানা আরিফুল ইসলামের মেয়ে। পরিবারসহ তিনি ওই ভবনের চতুর্থ তলায় বসবাস করতেন। পারিবারিক সূত্রে জানা যায়, নাজমার বাবা চাকরির কারণে হাটহাজারীতে অবস্থান করতেন। ঘটনার সময় তার মা বাসার বাইরে ছিলেন। পরে বাসায় ফিরে মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেন। খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!