× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৫:১৫ এএম

ভালো আচরণ প্রদর্শনের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশ আইজিপির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৫:১৫ এএম

ভালো আচরণ প্রদর্শনের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশ আইজিপির

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির জনগণের প্রতি ভালো আচরণ প্রদর্শনের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার নৌপুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

আইজিপি নৌপুলিশ সদর দপ্তরে পৌঁছলে তাকে নৌপুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম শুভেচ্ছা জানান। পরে তিনি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এ সময় তিনি বিগত ঈদুল আজহায় নৌপথে চলাচলরত যাত্রীদের নিরাপত্তায় নৌপুলিশের সরব উপস্থিতি ও দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করেন। এ ছাড়াও দেশের নদীপথের সার্বিক নিরাপত্তা, জলজসম্পদ রক্ষা, ইলিশ ও অন্যান্য মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জলদস্যুতা দমনে নৌপুলিশের ভূমিকার প্রশংসা করেন।

তিনি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নৌপুলিশের সক্ষমতা আরও বৃদ্ধি করা এবং জনগণের সেবা সুনিশ্চিত করার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) একেএম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (অর্থায়ন) মো. আকরাম হোসেন, এসবি প্রধান অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন, অতিরিক্ত ডিআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট) আহম্মদ মঈদসহ নৌপুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!