× UCB Sticker Card
বুধবার, ২৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৬:১৫ এএম

বিআইডব্লিটিএ কর্মকর্তা আরিফ নারীকাণ্ডে সাসপেন্ড

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৬:১৫ এএম

বিআইডব্লিটিএ কর্মকর্তা আরিফ নারীকাণ্ডে সাসপেন্ড

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিওর ঘটনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটির বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে (আরিফ হাসনাত) সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিআইডব্লিউটিএ এক আদেশে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, এ কে এম আরিফ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগের ভিডিও ক্লিপ প্রকাশিত হওয়ায় কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০-এর বিধি ৩৫ (খ) ও (ঙ) লঙ্ঘনের কারণে বিধি ৪১(১) অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। একই সঙ্গে তাকে বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানবসম্পদ বিভাগে নিয়মিত হাজিরা দিতে হবে। হাজিরা প্রদানসাপেক্ষে তার খোরাকি ভাতা পরিশোধ করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিআইডব্লিটিএর এ কর্মকর্তা একটি গণমাধ্যমের ব্যবস্থাপনা সম্পাদক পরিচয়ধারী এক নারীকে নিয়ে বরিশালে একটি হোটেল কক্ষে ওঠেন। ওই নারীর সঙ্গে বিবস্ত্র অবস্থায় রুমের মধ্যে আটক করা হয় তাকে। ওই নারীর সঙ্গে শুয়ে থাকা অবস্থায় তিনি ধরা পড়ার পর ১০ লাখ টাকার বিনিময়ে বিষয়টি রফা করার চেষ্টা করেন। কিন্তু পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নারীর সঙ্গে তার বিবস্ত্র অবস্থায় থাকা ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি বিআইডব্লিটিএর নজরে এলে ব্যাপক আলোড়ন তৈরি হয়। এ নিয়ে অভ্যন্তরীণ মিটিংয়ের মধ্যে তাকে বরখাস্ত না করে তদন্ত কমিটি গঠন করার প্রস্তাব রাখা হয়। কিন্তু অধিকাংশ কর্মকর্তা তাকে বরখাস্তের সুপারিশ করলে কর্তৃপক্ষ আরিফ উদ্দিনকে সাময়িক বরখান্ত করার সিদ্ধান্ত নেয়। 

বিআইডব্লিটিএর একাধিক সূত্র জানিয়েছে, বিআইডব্লিটিএর অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন। ২০২৪ সালে জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাতারাতি নিজেকে বিএনপির লোক পরিচয় দেওয়া শুরু করেন। এক সময় ছাত্রদলের রাজনীতি করতেন এমন প্রভাব খাটিয়ে বিআইডব্লিটিএর অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের পদটি ভাগিয়ে নেন। তার বিরুদ্ধে নির্বাচনে কাউকে প্রার্থী হতে দেওয়া হয়নি। অথচ আওয়ামী লীগ সরকারের সময়ে এ কর্মকর্তা সবচেয়ে বেশি প্রভাবশালী ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তৎকালীন নৌমন্ত্রীদের সঙ্গে সম্পর্ক রেখে বিআইডব্লিটিএর টেন্ডার, নিয়োগ, বদলি থেকে শুরু করে সবকিছুতেই তার নিয়ন্ত্রণ ছিল। ঘুষ-দুর্নীতির মাধ্যমে শতকোটি টাকার সম্পদের মালিক হন এ কর্মকর্তা। ওই সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) এ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করলেও অনুসন্ধান থমকে থাকে। 
 

রূপালী বাংলাদেশ

Link copied!