× UCB Sticker Card
বুধবার, ২৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৭:৩৩ এএম

শুধু একটি গান নয়, দীর্ঘদিনের বন্ধুত্ব

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৭:৩৩ এএম

শুধু একটি গান নয়, দীর্ঘদিনের বন্ধুত্ব

‘তুমি কি সাড়া দেবে’, ‘বাপুরাম সাপুড়ে’ ও ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’র মতো একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেছিলেন সংগীতশিল্পী মিলা ও সুরকার-সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। দীর্ঘ বিরতি শেষে আবারও একসঙ্গে ফিরছেন এই জনপ্রিয় জুটি।

তাদের নতুন গান ‘কা-ারি চল’ আজ গানটির মিউজিক ভিডিও একযোগে প্রকাশ করা হবে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে। ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বকে ঘিরে তৈরি হওয়া গানটি ফুটবলপ্রেমীদের জন্য বিশেষভাবে নির্মিত হয়েছে।

নতুন গান প্রসঙ্গে মিলা বলেন, ‘ফুয়াদ ভাইয়ের সঙ্গে করা গানগুলো আমার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর মধ্যে আছে। ‘তুমি কি সাড়া দেবে’, ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’ গানগুলোর কথা এখনো মানুষ আমাকে মনে করিয়ে দেয়। এত বছর পর বনানীর একটি স্টুডিওতে দাঁড়িয়ে কাজ করতে গিয়ে সেই দিনগুলোর কথা বারবার মনে পড়েছিল। বলতে পারেন ‘কা-ারি চল’ শুধু একটি নতুন গান নয়, এটি আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব, স্মৃতি আর নতুন করে একসঙ্গে কাজ করার আনন্দেরও প্রকল্প।’

মিলা জানান, গানটির রেকর্ডিং শেষে ফুয়াদ যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। তবে তাদের আরো কয়েকটি গান নিয়ে কাজের পরিকল্পনা রয়েছে। শুধু তাই নয়, নতুন গান প্রকাশের পর দেশের বিভিন্ন কনসার্ট ও বিশেষ আয়োজনে একসঙ্গে মঞ্চে পারফর্ম করার ইচ্ছাও রয়েছে তাদের। ফলে দীর্ঘদিন পর আবারও এই জনপ্রিয় জুটিকে লাইভ পারফরম্যান্সে দেখার সুযোগ পাবেন ভক্তরা।

জানা গেছে, ‘কা-ারি চল’-এর মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মিরাজ হোসেন এবং প্রযোজনা করেছে রানআউট ফিল্মস।

মিলা ও ফুয়াদের পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, বাম্মি, সানজানা, নাইজেরিয়ান শিল্পী অলিবয় এবং র‌্যাপার ব্ল্যাক জ্যাং। গানটির কথা লিখেছেন টাইগার চৌধুরী, মাহবুব মোর্শেদ, অলিবয় ও ব্ল্যাক জ্যাং। আন্তর্জাতিক শিল্পীদের অংশগ্রহণ গানটিকে নতুন মাত্রা দিলেও, এর মূল আকর্ষণ নিঃসন্দেহে ফুয়াদ–মিলার বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন। দীর্ঘ বিরতির পর এই দুই শিল্পীর পুনর্মিলন সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও উচ্ছ্বাস।

 

রূপালী বাংলাদেশ

Link copied!