বেশ কয়েক দিন ধরে চর্চায় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ব্যবসায়ী মির্জা আবুল বাশারের সঙ্গে নাম জড়িয়ে ‘কথিত স্ত্রী’ বা ‘স্ত্রী’ উল্লেখ করে খবর ছড়ালে এ নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। অভিনেত্রীর দাবি, মির্জা আবুল বাশারের সঙ্গে তাকে জড়িয়ে ছড়ানো খবরটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।
ববি বলেন, ‘কথিত স্বামী’ বলা হচ্ছে, এটা টোটালি ফেইক। শুরুতে এসব আমার গায়ে লাগেনি। কিন্তু আমার তো ফ্যামিলি আছে! তারা দেশের বাইরে থাকে। তাদের খুব খারাপ লাগছে। তারা তো বোঝে না যা কিছু নিউজে আসে আসলে তা সবকিছু সত্য নয়।
সম্প্রতি মির্জা আবুল বাশার নামের একজনকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে গুলশান থানার পুলিশ। এরপর থেকে স্বামী হিসেবে আলোচনায় ববি।
এই নায়িকা বলেন, সে আমার স্বামী, কেউ যদি প্রমাণ করতে পারে সে যা চাইবে তাই দেব। ওই কোম্পানির সঙ্গে আমার অফিসিয়াল কোনো সম্পর্ক নেই। যতটুকু ছিল কাজের সম্পর্ক। কোনো অফিসে গেলে শিল্পী হিসেবে সম্মান জানিয়ে চেয়ার ছেড়ে দেয়। সেই ছবিগুলো ব্যবহার করে মিথ্যাভাবে কিছু খবর ছড়ানো হয়েছে। এটা সম্পূর্ণ ফেইক।
ববি বলেন, ওই ব্যক্তি আমার স্বামী এমন নিউজ দেখে আমার মা অসুস্থ হয়ে গেছে। তাকে বারবার বোঝাতে হচ্ছে এগুলো ফেইক। বন্ধু বা বয়ফ্রেন্ড না বলে স্বামী কেন বলছে এটা আমারও প্রশ্ন। কাজের বাইরে আমাকে নিয়ে ভাইরাল হওয়ার মতো নিউজ নেই। ওই ব্যক্তির নিউজ হয়তো সেভাবে লাইমলাইট হতো না, তাছাড়া সে আমার সিনেমার আংশিক প্রযোজক ছিল এজন্যই হয়তো নিউজগুলো ছড়ানোর জন্য এটা কেউ কেউ করেছে।
প্রযোজক–পরিচালক সাকিব সনেটের সঙ্গে ববির প্রেম-বিয়ে সম্পর্ক ভাঙার পর কয়েক মাস আগে আরেক মির্জা আবুল বাশারের নায়িকার কথোপকথনের অডিও ফাঁস হয়েছিল। ওই অডিওতে বোঝা যায়, ববি ও বাশারের মধ্যে প্রেম চলছে। সেই সম্পর্কের মধ্যে বেশ কিছু অভিযোগ আনেন ববি। বাশারও কথা কাটাকাটি করেন। তবে ববি তার কথপোকথনে একাধিকবার বাশারকে মন থেকে ভালোবাসেন বলে জানান।
এরপর নায়িকা দাবি করেন, এসব কথোপকথন দুই থেকে তিন বছর আগের। এমনকি বিভিন্ন সময়ের কথাবার্তা জোড়াতালি দিয়ে তা বানানো হয়েছে। কেউ ষড়যন্ত্র করে এমনটা করেছে।
সর্বশেষ ববি অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তছনছ’। গুণী নির্মাতা বদিউল আলম খোকন পরিচালিত সিনেমাটি দর্শক গ্রহণ করেনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন