× UCB Sticker Card
বুধবার, ২৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৭:৩৪ এএম

হেরে গেলেন জাকির

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৭:৩৪ এএম

হেরে গেলেন জাকির

কোলন ক্যানসারের (বৃহদান্ত্রের ক্যানসার) সঙ্গে দীর্ঘ সংগ্রাম শেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন চলচ্চিত্র নৃত্য পরিচালক জাকির হোসেন। গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরেই তিনি এই মরণব্যাধির সঙ্গে লড়াই করছিলেন। উন্নত চিকিৎসার পরও শেষ রক্ষা হয়নি। মৃত্যুকালে তিনি পরিবার, অসংখ্য ভক্ত এবং গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, গত শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মহাখালী ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে ভুগছিলেন এই নৃত্য পরিচালক। উন্নত চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরুতেও চিকিৎসা নিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত প্রাণঘাতী এই রোগের কাছে হার মানতে হলো তাকে। শ^শুরবাড়ি পাবনাতে জাকিরের দাফন হয়েছে।

নৃত্য পরিচালক জাকির হোসেনের আকস্মিক মৃত্যুতে চলচ্চিত্র ও টেলিভিশন ইন্ডাস্ট্রির শিল্পী, কলাকুশলী এবং নির্মাতারা গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার সঙ্গে কাটানো স্মৃতির কথা স্মরণ করে তার আত্মার মাগফিরাত কামনা করছেন। দেশের নৃত্যশিল্পকে এগিয়ে নিতে এবং রুপালি পর্দায় তারকাদের নান্দনিক নৃত্যে ফুটিয়ে তুলতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

দীর্ঘদিন ধরে দেশের চলচ্চিত্র শিল্পে নৃত্য পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন জাকির হোসেন। অসংখ্য জনপ্রিয় সিনেমায় নৃত্য নির্দেশনার মাধ্যমে তিনি নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন। শুধু নৃত্য পরিচালনাই নয়, অভিনয়শিল্পী হিসেবেও তিনি দর্শকদের কাছে পরিচিত ছিলেন। চলচ্চিত্র শিল্পী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যাসন্তানের জনক। তার পাঁচ বছর বয়সি মেয়েকে রেখে চলে গেলেন এই গুণী শিল্পী।

 

রূপালী বাংলাদেশ

Link copied!