× UCB Sticker Card
বুধবার, ২৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৬:৩৭ এএম

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ২২টি পুরস্কার জিতে সেরা সাফল্য বিকাশের

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৬:৩৭ এএম

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ২২টি পুরস্কার জিতে সেরা সাফল্য বিকাশের

‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২৬’-এর ২২টি পুরস্কার জিতে সেরা সাফল্য দেখিয়েছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। বিকাশ সরাসরি পেয়েছে ১১টি পুরস্কার আর পার্টনার প্রতিষ্ঠানের মাধ্যমে পেয়েছে বাকি ১১টি। দেশের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় করপোরেট ও মার্কেটিং প্রফেশনালদের নিয়ে গঠিত জুরি প্যানেলের নির্বাচিত বিভিন্ন ক্যাটাগরির সেরা ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনগুলোকে প্রতিবছর পুরস্কৃত করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। বিকাশ এ বছর ‘বেস্ট ইন্টিগ্রেটেড ডিজিটাল ক্যাম্পেইন’, ‘বেস্ট রিভ্যাম্প ক্যাম্পেইন’, ‘বেস্ট ডিজিটাল পারফরর্ম্যান্স মার্কেটিং’, ‘বেস্ট কনটেন্ট মার্কেটিং’, ‘বেস্ট ডিজিটাল ক্যাম্পেইন ফর সাসটেইনেবিলিটি’সহ সবচেয়ে বেশি ১৫টি ক্যাটাগরিতে এই স্বীকৃতিগুলো অর্জন করে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড’-এর নবম আসরে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এ বছর ২৫টি ক্যাটাগরিতে ৮৯টি সেরা ক্যাম্পেইন স্বীকৃতি পেয়েছে। বিজ্ঞপ্তি

 

রূপালী বাংলাদেশ

Link copied!