× UCB Sticker Card
বুধবার, ২৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ট্রেনের নিচে মাথা দিয়ে রডমিস্ত্রির আত্মহত্যা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৬:৫১ এএম

ট্রেনের নিচে মাথা দিয়ে  রডমিস্ত্রির আত্মহত্যা

জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন আশরাফুল ইসলাম (২৩) নামে এক রডমিস্ত্রি। গতকাল মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে আক্কেলপুর স্টেশন থেকে তিতুমীর এক্সপ্রেস (৭৩৩ আপ) ট্রেন ছেড়ে যাওয়ার সময় স্টেশনের উত্তর প্রান্তের এক নম্বর লাইনে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শাহাপাড়া পূর্ব টেকরাভাষা এলাকার আবুল হোসেনের ছেলে। স্টেশন সূত্রে জানা যায়, ট্রেন ছাড়ার সময় হঠাৎ তিনি ট্রেনের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আক্কেলপুর রেলওয়ে স্টেশন মাস্টার হাসিবুল হাসান জানান, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় নিহতের প্যান্টের পকেট থেকে একটি স্মার্টফোন ও মানিব্যাগ উদ্ধার করা হয়। মানিব্যাগে ১ হাজার ৭৫০ টাকা, একটি সিম কার্ড এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাওয়া যায়। তিনি আরও জানান, মোবাইল ফোনের সিম ব্যবহার করে পরিচয় শনাক্তের পর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং বিষয়টি সান্তাহার রেলওয়ে থানাকে (জিআরপি) জানানো হয়েছে।

নিহতের সহকর্মী জাকির হোসেন বলেন, আশরাফুল টিকিট কেটে বাড়ি ফিরছিলেন। পরে স্টেশন মাস্টার ফোন করে মৃত্যুর খবর জানান। সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) ওসি হাবিবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ শনাক্তের পর আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!