× UCB Sticker Card
বুধবার, ২৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নলকূপের পানি পান করে ৩৫ শিক্ষার্থী অসুস্থ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৬:৫৭ এএম

নলকূপের পানি পান করে ৩৫ শিক্ষার্থী অসুস্থ

 

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ের নলকূপের পানি পান করে কমপক্ষে ৩৫ জন শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষক্রিয়ার কারণেই এমনটি ঘটেছে বলে প্রাথমিক ধারণা করছেন প্রশাসন ও চিকিৎসকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয় চলাকালীন পিয়ন মো. মিজানুর রহমান নলকূপের ভেতর একটি পলিথিন দেখতে পান এবং তাতে বিষাক্ত কোনো পদার্থের তীব্র গন্ধ পান। বিষয়টি জানার আগেই বেশ কয়েকজন শিক্ষার্থী পানি পান করে ফেলেন। পানি পান করার পরপরই শিক্ষার্থীরা একে একে বমি করতে শুরু করে এবং গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়। এরপর শিক্ষক ও স্থানীয়দের সহায়তায় অসুস্থ ৩৫ শিক্ষার্থীকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কাদির জানান, অসুস্থ অবস্থায় ৩৫ শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য শিক্ষার্থীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কৃষিকাজে ব্যবহৃত কোনো কীটনাশক নলকূপের পানিতে মিশিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এদিকে খবর পেয়ে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন এবং নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম দ্রুত হাসপাতালে ছুটে যান। তারা অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

রূপালী বাংলাদেশ

Link copied!