× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মানিকগঞ্জ প্রতিনিথি

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০২:৪৫ এএম

ত্রাণমন্ত্রী

গ্রামীণ জনপদে নতুন আশার সঞ্চার করেছে খাল খনন

মানিকগঞ্জ প্রতিনিথি

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০২:৪৫ এএম

গ্রামীণ জনপদে নতুন  আশার সঞ্চার করেছে  খাল খনন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খাল খনন গ্রামীণ জনপদে মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে। জনতা স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে এগিয়ে আসছে। গতকাল বুধবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়ার চন্দ্রখালী খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, খালের পানি দিয়ে শুষ্ক মৌসুমে ধান চাষ ও খালে মাছ হবে। এরপর খালপাড়ে গাছ লাগানো হবে ও খালের পানি নিষ্কাশন করে জলাবদ্ধতা দূর হবে। এক কথায় বলা যায়, ‘খাল কাটা হলে সাড়া, দূর হবে বন্যা খরা’। এর আগে মন্ত্রী শিবালয় উপজেলার কোনাবাড়ী খাল খননের কাজ পরিদর্শন করে খালপাড়ে একটি তালগাছের চারা রোপণ করেন। পরে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি ও এস এ জিন্নাহ কবীর এমপি উপস্থিত ছিলেন। মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাসহ জেলা ও উপজেলা প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!