× UCB Sticker Card
সোমবার, ২৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৬:৪৮ এএম

ফোক স্টুডিওতে কাজল আরিফ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৬:৪৮ এএম

ফোক স্টুডিওতে কাজল আরিফ

আদি ফোককে নতুন আবহে উপস্থাপনের উদ্যোগ নিয়েছে এটিএন বাংলা। ১০০ শিল্পীর ৪০০ গান নিয়ে যাত্রা শুরু করছে এটিএন ফোক স্টুডিও নামের অন্ষ্ঠুানটি। সম্প্রতি এ আয়োজনের শুটিং সম্পন্ন হলো বিএফডিসিতে।

গানগুলোর অধিকাংশই মান্নান মোহাম্মদের কথা-সুরে। কণ্ঠ দিয়েছেন দেশের গুণী ও জনপ্রিয় সংগীতশিল্পীরা। এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধান ও উদ্যোগে আছেন সংগীতজ্ঞ মান্নান মোহাম্মদ। সংগীত আয়োজনে তার সঙ্গে আছেন সানি মোহাম্মদ। সানি মোহাম্মদ মান্নান মোহাম্মদের পুত্র। তিনি লন্ডন থেকে সংগীত শিক্ষা সম্পন্ন করেছেন। এতে দুটি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কাজল আরিফ। এর একটি মান্নান মোহাম্মদের কথা ও সুরে ‘তোর পিরিতের বিষে’। অন্যটি কাজল আরিফের জনপ্রিয় গান ‘কেমন ভালোবাসো’। গানটি নতুন আঙ্গিকে ফিউশন করা হয়েছে। সম্প্রতি এফডিসিতে গান দুটির শুটিং সম্পন্ন হয়।

এ প্রসঙ্গে কাজল আরিফ বলেন, ‘আমি এটিএন ফোক স্টুডিওতে দুটি গানে ভয়েস দিয়েছি। এরই মধ্যে শুটিং শেষ হলো। আমি খুবই খুশি ও আনন্দিত। অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার সুরকার সংগীত পরিচালক শ্রদ্ধেয় মান্নান মোহম্মদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে খুবই উচ্ছ্বসিত। দেশের ফোক গানগুলোকে নতুন আঙ্গিকে শ্রোতাদের সামনে তুলে ধরতে এটিএন  বাংলার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

মান্নান মোহাম্মদ বলেন, ‘এটিএন বাংলা সবসময় সুস্থ সংস্কৃতি লালন করে থাকে। ওই জায়গা থেকে দেশের শিকড়ের গান নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন চ্যানেলটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এদিকে আজকাল ফোক গান নিয়ে বিভিন্ন আয়োজন চোখে পড়ে। যেখানে আধুনিকায়ন করা হয়। অনেকদিন ধরে আমি চাচ্ছিলাম গানগুলোর শিকড়ের স্বাদ অক্ষুণœ  রেখে দেশীয় ও পশ্চিমা বাদ্যযন্ত্রের সাহায্যে উপস্থাপন করতে। মাহফুজুর রহমান সাহেবের অনুপ্রেরণায় আর দেরি করিনি। আজকাল অনেকেই দেখা যায় গান গাইতে না পেরেও গাইছে। বিষয়টি উচিত নয়। আমার এখানে এর কোনো সুযোগ নেই। যারা প্রকৃত শিল্পী তারাই সুযোগ পাবেন। সঙ্গে রয়েছে রয়েছে আমার সন্তান সানি মোহাম্মদ। সে লন্ডন থেকে পড়াশোনা শেষ করে এসে সংগীতে ক্যারিয়ার শুরু করেছে।’ বলে রাখা ভালো, দেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের একজন কাজল আরিফ। ২০১৩ সালে তার প্রথম একক অ্যালবাম ‘নতুন একটা প্রেমে পড়ো’ বাজারে আসে। এরপর থেকে নিয়মিত গান করছেন তিনি। প্রকাশ করছেন মৌলিক গান ও মিউজিক ভিডিও। শ্রোতামহলেও তার গানগুলো হয়েছে সমাদৃত। এর মধ্যে ‘স্বপ্নছেড়া’, ‘রবে না এ ধন’, ‘কেমন ভালোবাস’ এবং ন্যান্সির সঙ্গে দ্বৈত গান ‘বর্ষাবরণ’ উল্লেখযোগ্য।

রূপালী বাংলাদেশ

Link copied!