× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৩:৪২ এএম

হামের উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৩:৪২ এএম

হামের উপসর্গে প্রাণ  গেল আরও ২ শিশুর

দেশে পাল্লা দিয়ে বাড়ছে হাম ও ডেঙ্গুর সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে প্রায় ১ হাজার শিশু। শুধু তাই নয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮০ জন ডেঙ্গুরোগীও দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১১৪ শিশু। এ সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা গেছে ৮৬৬ শিশুর শরীরে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬২৫ শিশুর। নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৩ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭১৮ শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪ হাজার ৬২৭ শিশু। এদের মধ্যে ৮০ হাজার ৯৭৪ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।

একই দিন স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৬ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন ও রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!