কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা উদয়ন কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সভাপতি সারওয়ার হোসেন মিয়া লিটন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, শিক্ষা মানুষকে আলোকিত করে এবং নৈতিক মূল্যবোধই একজন শিক্ষার্থীকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া পরীক্ষায় এ কলেজ থেকে ৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন