× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৪:৩৪ এএম

বাউবির নতুন বাজেট অনুমোদন গবেষণা ও প্রযুক্তিতে গুরুত্ব

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৪:৩৪ এএম

বাউবির নতুন বাজেট অনুমোদন  গবেষণা ও প্রযুক্তিতে গুরুত্ব

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বোর্ড অব গভর্নরসের (বিওজি) ২০১তম বিশেষ সভায় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন ও উন্নয়ন বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের মূল পরিচালন ও উন্নয়ন বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপাচার্যের ঢাকাস্থ কার্যালয়ের কনফারেন্স রুমে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেনÑ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মো. লুৎফর রহমান, বাউবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমানসহ বোর্ড অব গভর্নরসের অন্যান্য সম্মানিত সদস্যরা।

জানা যায়, বাজেট অনুমোদনের প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে অর্থ কমিটির ১৫৯তম সভার সুপারিশের ভিত্তিতে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ২৬ কোটি ২৮ লাখ ৩ হাজার ৮০০ টাকা পরিচালন বাজেট এবং ১ কোটি ৫৯ লাখ ৭৬ হাজার টাকা উন্নয়ন বাজেট সংশোধিত আকারে অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি, ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩২ কোটি ৫৬ লাখ ৯৫ হাজার টাকা পরিচালন বাজেট এবং ৩ কোটি ৫০ লখ টাকা মূল উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়েছে।

বাজেট বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বাউবির তিন দশকের অবদানের কথা স্মরণ করেন। তিনি জানান, দেশের প্রান্তিক ও কর্মজীবী মানুষসহ প্রবাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বাউবি উচ্চশিক্ষার আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। সময়ের প্রয়োজনে এই বিশাল নেটওয়ার্ককে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে একটি স্মার্ট ও গবেষণামুখী শিক্ষাব্যবস্থায় রূপান্তর করা হচ্ছে।

উপাচার্য আরও উল্লেখ করেন, নতুন এই বাজেট বাউবির ভবিষ্যৎ উন্নয়ন, প্রযুক্তিগত রূপান্তর এবং উন্নত গবেষণার পথ প্রশস্ত করবে। বিশেষ করে কারিগরি শিক্ষার প্রসারে ইতিমধ্যে প্রতিষ্ঠিত ‘আইটিভিইটি’র কার্যক্রম আরও জোরদার করা হবে। এই মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীরা এখন থেকে আরও উন্নত ও বিশ্বমানের ডিজিটাল শিক্ষাসেবা সরাসরি তাদের দোরগোড়ায় পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!