× UCB Sticker Card
শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০২:৩৪ এএম

কাঁঠালবাগানে বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক, আইসিইউতে একজন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০২:৩৪ এএম

কাঁঠালবাগানে বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক, আইসিইউতে একজন

রাজধানীর কলাবাগানা থানা এলাকার কাঁঠালবাগানের একটি আবাসিক ভবনে বিস্ফোরণে তিন ফার্নিচার শ্রমিক দগ্ধ হয়েছেন। গত বুধবার রাত পৌনে ১২টার দিকে ফ্রি স্কুল স্ট্রিটের একটি সাততলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেনÑ রানা (২২), জুয়েল (২০) ও পারভেজ (২১)। তাদের মধ্যে রানার শরীরের ৬৩ শতাংশ, জুয়েলের ৩০ শতাংশ ও পারভেজের শরীরের ২১ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে রানাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে বার্ন ইউনিটের অবজারভেশনে (পর্যবেক্ষণে) রাখা হয়েছে। তারা তিনজনই পান্থপথের একটি ফার্নিচার দোকানে কাজ করেন।

আহতদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী রাজিব জানান, রাতে কাজ শেষে তারা কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিটের ওই সাততলা ভবনের নিচতলায় অবস্থান করছিলেন। তখন জমে থাকা গ্যাস থেকে সেপটিক ট্যাংকে প্রচ- শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা তিনজনই গুরুতর দগ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ তিন যুবককে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। একজন আইসিইউতে রয়েছেন।

 

রূপালী বাংলাদেশ

Link copied!