× UCB Sticker Card
শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৩:৫৫ এএম

ময়লার ভাগাড়ে নবজাতকের মরদেহ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৩:৫৫ এএম

ময়লার ভাগাড়ে নবজাতকের মরদেহ

রাজবাড়ী শহরের খাদ্যগুদাম-সংলগ্ন সড়কের পাশের একটি ময়লার ভাগাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান জানান, তিনি ময়লার ভাগাড় ও ঝোপঝাড় থেকে পুনর্ব্যবহারযোগ্য জিনিস সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। আজ সকালে খাদ্যগুদাম-সংলগ্ন এলাকায় একটি শপিং ব্যাগ দেখতে পান। ভেতরে কিছু থাকতে পারে ভেবে ব্যাগটি উল্টে দিলে লাল কাপড়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ বেরিয়ে আসে।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে মুহূর্তের মধ্যে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। উৎসুক স্থানীয়দের ভাষ্যমতে, শিশুটির মাথায় আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে, যা জনমনে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়। রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, নবজাতকটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি, তবে তা নিশ্চিত করার জন্য পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ওসি আরও জানান, অপরাধীদের শনাক্ত করতে ঘটনাস্থলের পার্শ্ববর্তী সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো সংগ্রহ করা হচ্ছে এবং সেগুলো গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!