গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মাঠে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার সূচনা করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলায় মোট ১২টি স্টল স্থাপন করা হয়েছে। মেলায় উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভার শতাধিক কৃষক-কিষানি অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. মামুনুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও স্মার্ট কৃষি প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন