যশোরের শার্শায় এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সামটা ছিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার সুপার মমিনুল ইসলামের বিরুদ্ধে শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। গত বুধবার দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষক ছাত্রীকে পরীক্ষায় অংশ নিতে বাধা দেওয়া এবং বিভিন্নভাবে ক্ষতি করার হুমকি দিয়ে আসছেন। গত ১৮ জুন রাতে অভিযুক্ত শিক্ষক ছাত্রীর বাড়িতে গিয়ে জোরপূর্বক ঘরে প্রবেশের চেষ্টা ও তাকে উত্ত্যক্ত করেন। ২৯ জুন ভুক্তভোগী ছাত্রীকে টিসি দিয়ে মাদ্রাসা থেকে বের করে দেওয়ারও অভিযোগ রয়েছে। এর আগে ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন