× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৭:৫৬ এএম

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৭:৫৬ এএম

ঘানাকে হারিয়ে শেষ  ষোলোয় কলম্বিয়া

২০১৪ সালে কোয়ার্টার ফাইনালে উঠে চমক দেখায় কলম্বিয়া। আট বছর পর বিশ্বকাপে ফিরে আবারও সেই পথেই হাঁটছে দক্ষিণ আমেরিকান দলটি। শেষ ৩২ পর্বের শেষ ম্যাচে তারা ঘানাকে ১-০ গোলে হারিয়ে চতুর্থবার শেষ ষোলোয় জায়গা করে নিল। শেষ ষোলোয় কলম্বিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। এর আগে ২০১৮ সালে শেষবার বিশ্বকাপে খেলেও শেষ ষোলোয় উঠে বিদায় নেয় কলম্বিয়ানরা।

শেষ ৩২-এর ম্যাচে কানসাস সিটিতে পুরো ম্যাচে দাপট দেখিয়েছে কলম্বিয়া। ৬১ শতাংশ বল নিজেদের পায়ে রেখে লক্ষ্যে তারা ৮টি শট নেয়। এর মধ্যে চারটি বড় সুযোগ পেয়েও নষ্ট করেছে তারা, বিশেষ করে পুয়ের্তা ও দিয়াজ।

তাদের সুযোগ নষ্টের পর ঘানা গোলকিপার লরেন্স আতি জিগির দারুণ সেভে মোজিকাকে ঠেকান। তাতে কলম্বিয়া ব্যবধান বাড়াতে পারেনি। ১৪ মিনিটে জন আরিয়াসের গোলই গড়ে দিল ম্যাচের পার্থক্য। দিয়াজ তো ব্যবধান দ্বিগুণ করা গোল করেই ফেলেছিলেন। কিন্তু সূক্ষ্ম অফসাইডের কারণে তার গোল বাতিল হয়। তাতে ১ গোলে জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে কলম্বিয়াকে। আর পুরো ৯০ মিনিটে কোনো শট নিতে না পারা ঘানা আবারও দক্ষিণ আমেরিকান কোনো দলের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল।

রূপালী বাংলাদেশ

Link copied!