ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর (এমপি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ উদ্দিন মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহীনা নাজনীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন, উন্নয়ন কর্মকা-ের অগ্রগতি এবং সরকারি সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন