× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৬:১১ এএম

জুলাই শহিদ জাহিদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৬:১১ এএম

জুলাই শহিদ জাহিদের  পরিবারের পাশে প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী জুলাই গণঅভ্যুত্থানে বড় ছেলে শহিদ হওয়ার পর ছোট ছেলের ক্যানসারে আক্রান্ত হওয়ার কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া ফাতেমা তুজ জোহরার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল মঙ্গলবার জুলাই অভ্যুত্থানে শহিদ আবদুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা ক্যানসারে আক্রান্ত  ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী জিসানের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি ফাতেমা তুজ জোহরাকে চাকরির আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ জানান, গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আবদুল্লাহর ছোট ভাই ক্যানসারে আক্রান্ত জিসানের বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। একই সঙ্গে তার মা ফাতেমা তুজ জোহরাকে চাকরির আশ্বাসও দিয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন ফাতেমা তুজ জোহরার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এর ঠিক দুই সপ্তাহ পর তিনি জানতে পারেন, তার ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান ক্যানসারে আক্রান্ত। সাত মাস পর স্বামীকেও হারান তিনি। একের পর এক এসব ঘটনায় পরিবারটি চরম সংকটে পড়ে। অসহায় এই পরিবরাটির পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুরু থেকেই ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক, বর্তমানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমানের তত্ত্বাবধানে জিসানের চিকিৎসা চলতে থাকে। আতিকুর রহমানের মাধ্যমে নিয়মিত জিসানের চিকিৎসার খোঁজখবর নিতেন তারেক রহমান। বর্তমানে প্রধানমন্ত্রী হওয়ার পরও জিসানের চিকিৎসার যাবতীয় ব্যবস্থাপনার তত্ত্বাবধান অব্যাহত রেখেছেন তিনি। এর পর থেকে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের তত্ত্বাবধানেই চলছে জিসানের চিকিৎসার যাবতীয় ব্যবস্থাপনা।

রূপালী বাংলাদেশ

Link copied!