× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শিক্ষা উপকরণ বিতরণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৭:০৫ এএম

শিক্ষা উপকরণ বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে নিজস্ব অর্থায়নে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছেন কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজ মিয়া। গতকাল মঙ্গলবার সকালে পৌরসভার ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।

এ সময় কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপনসহ দলের অন্যান্য নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবুজ মিয়া বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের লেখাপড়ায় সহযোগিতা করতে পারাই বড় প্রাপ্তি। নি¤œ আয়ের পরিবারের জন্য এমন উদ্যোগকে প্রশংসা করেছেন স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা। তাদের মতে, শিক্ষা সহায়তামূলক এই কার্যক্রম শিক্ষার্থীদের মনে পড়াশোনার আগ্রহ বাড়াবে।

রূপালী বাংলাদেশ

Link copied!