× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৭:২০ এএম

ছেলের সিদ্ধান্তে ব্যথিত বাবা

খেলা চালিয়ে যেতে নেইমারকে খোলাচিঠি

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৭:২০ এএম

খেলা চালিয়ে যেতে নেইমারকে খোলাচিঠি

বিশ্বকাপ ফুটবলে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজার পরপরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দেন সেলেসাওদের পোস্টার বয় নেইমার। তারকা এই ফরোয়ার্ডের এমন আকস্মিক ও আবেগঘন সিদ্ধান্তে যেখানে বিশ্বজুড়ে কোটি ভক্তের মন ভেঙেছে, সেখানে বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছেন না খোদ তার বাবা নেইমার সিনিয়র। ছেলের এমন কঠিন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন খোলাচিঠি লিখেছেন তিনি, যেখানে নেইমারের পুরো ক্যারিয়ারের উত্থান-পতনের গল্প তুলে ধরার পাশাপাশি তাকে আবারও মাঠে ফিরে আসার এবং খেলা চালিয়ে যাওয়ার আকুল অনুরোধ জানিয়েছেন তিনি।

খোলাচিঠিতে নেইমার সিনিয়র ছেলের শৈশবের স্মৃতি রোমন্থন করে লিখেছেন, খুব ছোটবেলাতেই তিনি বুঝেছিলেন নেইমারের মাঝে সাধারণ প্রতিভার বাইরেও বিশেষ কিছু একটা উদ্দেশ্য লুকিয়ে রয়েছে। শৈশবে পায়ে বল নিয়ে স্বপ্ন দেখা সেই ছোট্ট ছেলেটি যে আজ এতটা পথ পাড়ি দেবে, তা হয়তো সে নিজেও কখনো কল্পনা করেনি। নেইমারের পুরো ফুটবলযাত্রাকে অসাধারণ, কঠিন ও বেদনাদায়ক হলেও অসীম আশীর্বাদে ভরা বলে আখ্যায়িত করেন তার বাবা। একই সঙ্গে তার জীবনের প্রতিটি সুখের ও কঠিনতম সময়ে ছায়ার মতো পাশে থাকার সুযোগ দেওয়ার জন্য এবং তার ওপর আস্থা রাখার জন্য ছেলেকে ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি।

চিঠির সবচেয়ে হৃদয়স্পর্শী অংশে নেইমার সিনিয়র ছেলেকে ফুটবলের আঙিনায় থাকার অনুরোধ জানিয়ে বলেন, ফুটবল খেলার সেই আদি আনন্দ এবং মাঠের ভেতরের সেই চেনা হাসিটা যেন নেইমার আবারও খুঁজে নেন। সমালোচকদের তির, মানুষের আকাশচুম্বী প্রত্যাশা কিংবা কোনো বাধার ভার নিজের কাঁধে না নিয়ে, সুস্থ শরীরে স্রেফ খেলাটাকে উপভোগ করার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, নরওয়ে ম্যাচের পর নেওয়া এই আবেগতাড়িত সিদ্ধান্তেই নেইমারের মহাকাব্যিক ফুটবল গল্পের শেষ হতে পারে না। মানুষের জীবনের শেষ অধ্যায় একমাত্র সৃষ্টিকর্তাই লেখেন উল্লেখ করে তিনি বলেন, যত দিন তা না হচ্ছে, তত দিন যেন নেইমার স্বচ্ছন্দে ফুটবল খেলে মানুষকে আগের মতোই আনন্দ দিয়ে যান এবং তার এই প্রিয় ছেলের জন্য প্রতিটি ত্যাগ বা নির্ঘুম রাত তিনি আবারও সানন্দে উৎসর্গ করতে রাজি আছেন।

 

রূপালী বাংলাদেশ

Link copied!