× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

 ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৭:১৪ এএম

সৃজনশীলতা নাকি গোপনীয়তা

মেটার ‘মিউজ ইমেজ’

 ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৭:১৪ এএম

মেটার ‘মিউজ ইমেজ’

মেটা তাদের নতুন এআই ছবি তৈরির মডেল মিউজ ইমেজ উন্মোচন করেছে। মেটার সুপারইন্টেলিজেন্স ল্যাবসের তৈরি এই টুল এখন মেটা এআই অ্যাপ, ইনস্টাগ্রাম স্টোরিজ ও হোয়াটসঅ্যাপে বিনামূল্যে ব্যবহার করা যাচ্ছে। এটি লিখিত নির্দেশনা অনুযায়ী নতুন ছবি তৈরি, ছবি সম্পাদনা, ব্যাকগ্রাউন্ড থেকে অবাঞ্ছিত ব্যক্তি সরিয়ে ফেলা, এমনকি কাস্টম কিউআর কোড তৈরি করার মতো সুবিধা দেয়। নতুন ব্যবহারকারীদের জন্য এতে প্রস্তুতকৃত প্রম্পট বা প্রিসেটও রাখা হয়েছে। তবে উন্মোচনের পরই মিউজ ইমেজের একটি ফিচার নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাবলিক থাকলে অন্য ব্যবহারকারী তাকে ট্যাগ করে তার ছবি ব্যবহার করে নতুন এআই ছবি তৈরি করতে পারেন। মেটার দাবি, ব্যবহারকারীরা সেটিংস থেকে এই সুবিধা বন্ধ করতে পারবেন। কিন্তু এটি ডিফল্টভাবে সক্রিয় থাকায় অনেকেই ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মতির বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। মিউজ ইমেজ শুধু বিনোদন বা সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য নয়, ব্যবসায়িক কাজেও ব্যবহার করা যাবে। বিজ্ঞাপনের জন্য কাস্টম ছবি তৈরি, ফেসবুক মার্কেটপ্লেসে আসবাবপত্র ঘরে কেমন দেখাবে তার ভার্চুয়াল প্রিভিউ এবং ইনস্টাগ্রাম স্টোরিজে নতুন এআই ইফেক্ট ব্যবহারের সুযোগ দেবে এই টুল। একই সঙ্গে মেটা জানিয়েছে, মিউজ ভিডিও নামে একটি এআই ভিডিও তৈরির প্রযুক্তিও উন্নয়নের পর্যায়ে রয়েছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!