× UCB Sticker Card
সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৫:৫৯ এএম

বন্যার্তদের সহায়তায় গাজীপুর জেলা প্রশাসনের অনন্য নজির স্থাপন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৫:৫৯ এএম

বন্যার্তদের সহায়তায়  গাজীপুর জেলা প্রশাসনের  অনন্য নজির স্থাপন

দেশে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়াতে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে গাজীপুর জেলা প্রশাসন। বন্যাকবলিত জনপদের তাৎক্ষণিক ত্রাণ ও পুনর্বাসন সহায়তার লক্ষ্যে জেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর এক দিনের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন তার এক মাসের সমপরিমাণ মূল বেতন এই তহবিলে দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও এক দিনের বেতন প্রদানের প্রস্তাব উত্থাপন করেন।

সংসদ সদস্যের প্রস্তাবের ভিত্তিতে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলনকক্ষে নিয়মিত এই মাসিক সভায় সর্বসম্মতিক্রমে সবার এক দিনের মূল বেতন প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

সভায় জানানো হয়, আগামী তিন কর্মদিবসের মধ্যে জেলা প্রশাসন, গাজীপুরের সার্বিক সমন্বয়ে জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ সংগ্রহ করা হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে তা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বন্যাকবলিত মানুষের সহায়তায় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই যৌথ অবদান এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ দেশের অন্যান্য অঞ্চলের জন্য একটি উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!