× UCB Sticker Card
সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৬:০৫ এএম

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৬:০৫ এএম

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে  চলবে এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য এলাকায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা যথারীতি সূচি অনুযায়ী চলবে। গতকাল রোববার সন্ধ্যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে স্বাক্ষর করেন কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলা ছাড়া অন্যান্য সব জেলায় মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

 বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ সোমবার এবং ১৫ ও ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও এই বিভাগের ৫ জেলায় মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত থাকবে।

গতকাল এইচএসসি ও সমমানের কোনো পরীক্ষা ছিল না। আজ পদার্থবিজ্ঞান, হিসাবিজ্ঞান, ও যুক্তিবিদ্যার প্রথম পত্রের পরীক্ষার সূচি রয়েছে। এরপর চলতি সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার পরপর দুদিন পরীক্ষার তারিখ পড়েছে।

এদিকে গত শনিবার কয়েকদিনের টানা বৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়।

এর আগে গতকাল দুপুরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভারি বর্ষণের কারণে এইচএসসি ও সমমানের আজকের পরীক্ষা নেওয়া বা স্থগিত করা হবে কিনা, সে বিষয়ে সরকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছিলেন ‎শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছিলেন, জেলা প্রশাসক, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করেই পরীক্ষা নেওয়া বা স্থগিতের সিদ্ধান্ত হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!