× UCB Sticker Card
সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৬:৪৩ এএম

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যু

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৬:৪৩ এএম

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান  সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যু

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় প্রভাবশালী সিনেটর লিন্ডসে গ্রাহাম হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। গতকাল রোববার এক্স-এ এক পোস্টে তার দপ্তরের যোগাযোগবিষয়ক পরিচালক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় অল্প সময়ের অসুস্থতায় তিনি মারা যান।

রয়টার্স জানিয়েছে, সাউথ ক্যারোলিনা থেকে নির্বাচিত গ্রাহাম (৭১) একজন বিশিষ্ট রিপাবলিকান সিনেটর ছিলেন। আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন তিনি। কিন্তু পরে মার্কিন কংগ্রেসে তিনি ট্রাম্পের অন্যতম অনুগত মিত্রে পরিণত হন।

পোস্টে তার দপ্তর আরও বলেছে, ‘সিনেটর গ্রাহামের পরিবার এই সময়ে সকলের প্রার্থনার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছে আর এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছে।’

গ্রাহামের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তিনি ১৯৯৪ সালে সাউথ ক্যারোলিনার তৃতীয় কংগ্রেসনাল জেলা থেকে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে ২০০২ সালে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সদস্য হিসেবে নির্বাচিত হন।

কূটনীতির চেয়ে সামরিক সংঘাত বা আক্রমণাত্মক নীতির প্রতি পক্ষপাত দেখিয়ে আসা গ্রাহাম ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধে এমন ফলের জন্য ধারাবাহিকভাবে চাপ দিয়ে এসেছেন যা যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষা করে’ বলে তার ওয়েবসাইটে বলা হয়েছে।

সম্প্রতি গ্রাহাম মার্কিন সিনেটের বাজেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেন। গ্রাহাম সিনেটের বরাদ্দ-সংক্রান্ত কমিটি, সিনেটের বিচার বিভাগী কমিটি এবং সিনেটের পরিবেশ ও গণপূর্ত-সংক্রান্ত কমিটির সদস্য হিসেবেও দায়িত্বপালন করেছেন। অবিবাহিত গ্রাহাম সাউথ ক্যারোলিনার মনোরম ছোট শহর সিনেকায় বসবাস করতেন।

রূপালী বাংলাদেশ

Link copied!