নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারে অভিযান চালিয়ে মাছ ধরার নিষিদ্ধ চায়নাদুয়ারি রিং জাল ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধ জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আবাদপুকুর বাজারে প্রকাশ্যে নিষিদ্ধ চায়নাদুয়ারি রিং জাল ও কারেন্ট জাল বিক্রি হচ্ছেÑ এমন গোপন সংবাদে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় এক লাখ ২০ হাজার টাকা মূল্যের ২০০টি কারেন্ট জাল ও ১১টি রিং জালসহ মোট ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন