× UCB Sticker Card
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৬:২৩ এএম

পুঁজিবাজারে আশার সঞ্জার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৬:২৩ এএম

পুঁজিবাজারে আশার সঞ্জার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পোশাক ও ব্যাংক খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। গতকাল মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। সেই সঙ্গে ডিএসইর লেনদেন দুই বছরের মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৬০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশির ভাগ প্রতিষ্ঠান। ফলে বেড়েছে মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ। চলতি সপ্তাহের তিন কার্যদিবসেই শেয়ারবাজারে ঊর্ধ্বমুখীর দেখা মিলল, যা সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার করেছে।

টানা কয়েক দিনের উত্থানে দেশের শেয়ারবাজার দুই বছরের সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবারও ছিল আশার আলো ছড়ানোর দিন। অন্য কর্মদিবসগুলোর মধ্যে গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯৯টির দাম বেড়েছে, কমেছে ১৩৭টির। আর ৫৭টির কোম্পানির প্রতি শেয়ারের দাম দিন শেষে অপরিবর্তিত রয়েছে।

ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯১১ পয়েন্টে দাঁড়িয়েছে, যা ২০২৪ সালের ২১ মার্চের পর সর্বোচ্চ। সেদিন সূচকটি ৫ হাজার ৯৪২ পয়েন্টে অবস্থান নিয়েছিল। সে হিসাবে সূচকটির গতকালের অবস্থান প্রায় ২ বছর ৪ মাসের মধ্যে সর্বোচ্চ।

এক্সচেঞ্জটির অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৭ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৭ পয়েন্টে উঠে এসেছে।

মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৬৫১ কোটি ২৯ লাখ টাকা। আগের কার্যদিবস গত সোমবার লেনদেন হয় ১ হাজার ৪১৯ কোটি ১৫ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় ডিএসইতে লেনদেন বেড়েছে ২৩২ কোটি ১৪ লাখ টাকা। এর আগে গত রোববার ১ হাজার ৬৬৯ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়, যা ২০২৪ সালের ১১ আগস্টের পর সর্বোচ্চ ছিল। প্রায় দুই বছর আগের ডিএসইতে ২ হাজার ১০ কোটি ৯ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়।

এদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল মোট ২৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১৩৭টির দাম বেড়েছে। কমেছে ৮৯টির দাম এবং দিন শেষে ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!