× UCB Sticker Card
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৬:২৪ এএম

গার্ডিয়ানের প্রতিবেদন

ট্রাম্পের পাল্টা শুল্কের ৮১ বিলিয়ন ডলার ফেরত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৬:২৪ এএম

ট্রাম্পের পাল্টা শুল্কের ৮১  বিলিয়ন ডলার ফেরত

যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক অবৈধ ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। এতে মার্কিন সরকার আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে শত শত কোটি ডলার ফেরত দিতে বাধ্য হয়েছে। দেশটির বাজেট-সংক্রান্ত পরিসংখ্যান থেকে এ তথ্য প্রকাশ করেছে অনলাইন গণমাধ্যম গার্ডিয়ান।

সেখানে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ক বাবদ আদায়কৃত অর্থের মধ্যে ৮১ বিলিয়ন ডলার ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গত সোমবার প্রকাশিত বাজেট পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। 

মার্কিন ট্রেজারি বিভাগের এক কর্মকর্তা জানান, শুল্ক ফেরতের এই বিপুল উল্লম্ফন পুরোপুরি সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের কারণে হয়েছে। বেশির ভাগ অর্থই ফেরত দেওয়া হয়েছে গত মে ও জুন মাসে।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসে গত বছর আমদানিকৃত পণ্যের ওপর একতরফাভাবে পারস্পরিক শুল্ক আরোপ করেন ট্রাম্প। এ নিয়ে আইনি লড়াইয়ের পর গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট অতিরিক্ত শুল্কের বড় অংশ বাতিল করেন। ফলে শুল্ক প্রদানকারী কোম্পানিগুলোকে অর্থ ফেরত দিতে বাধ্য হয় সরকার।

যুক্তরাষ্ট্রের চলতি অর্থবছর শুরু হয়েছে গত অক্টোবরে। বাজেট পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, ওই সময়ের পর থেকে এ পর্যন্ত ৮১ বিলিয়ন ডলার ফেরত দেওয়া হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প মূলত মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করা, দেশের অভ্যন্তরে কারখানা চালু, ভালো বাণিজ্য চুক্তি এবং ফেডারেল বাজেটের ঘাটতি কমিয়ে আনার লক্ষ্যে শুল্ক নীতিকে সমাধান হিসেবে তুলে ধরেছিলেন। এ থেকে আসা আয়ের কারণে গত বছর বাজেট ঘাটতি কিছুটা কমলেও এখন তা বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ঘাটতির পরিমাণ ২ শতাংশ বেড়ে ১ দশমিক ৩৬৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্র কেবল তার ঋণের সুদ পরিশোধ করতেই ১ ট্রিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে দেশটির সামরিক ব্যয় বেড়েছে ৫ শতাংশ।

মার্কিন প্রশাসনের বর্তমান সাময়িক ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের মেয়াদ আগামী ২৪ জুলাই শেষ হওয়ার কথা। তবে জোরপূর্বক শ্রমবিরোধী আইনের শিথিল প্রয়োগ এবং অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে হোয়াইট হাউস নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে।

এ-সংক্রান্ত সর্বশেষ প্রস্তাবটি যুক্তরাজ্য, জাপান, ভারত, তাইওয়ান ও চীনসহ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় অংশীদার দেশগুলোকে প্রভাবিত করতে পারে। এটি ট্রাম্পকে তার সুরক্ষাবাদী নীতির ওপর আদালতের জারি করা আগের নিষেধাজ্ঞাগুলো এড়ানোর সুযোগ দেবে। নতুন এই শুল্ক ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!