× UCB Sticker Card
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৬:৪৭ এএম

শেয়ারবাজারে স্ক্রিপ্ট নিটিং চালু হচ্ছে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৬:৪৭ এএম

শেয়ারবাজারে স্ক্রিপ্ট নিটিং চালু হচ্ছে

দেশের শেয়ারবাজারে স্ক্রিপ্ট নিটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালুর উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের নেতৃত্বাধীন নতুন কমিশন এই উদ্যোগের অনুমোদন দিয়েছে। গতকাল মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০২০তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। পরে কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, লেনদেনব্যবস্থা অধিকতর গতিশীল, দক্ষ ও আধুনিক করার লক্ষ্যে স্ক্রিপ্ট নিটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালুর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত সাপেক্ষে স্টক এক্সচেঞ্জকে সম্মতি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। বিএসইসির এই উদ্যোগ বাস্তবায়নে বিনিয়োগকারীরা যেকোনো কোম্পানির শেয়ার একই দিনে যতবার খুশি কিনতে এবং বিক্রি করতে পারবে। অন্যদিকে, কমিশন সভায় ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান অবলুপ্তির প্রস্তাবে সম্মতি দিয়েছে বিএসইসি। ১০ বছর মেয়াদ পূর্ণ হওয়ায় ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি অবলুপ্তির আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফান্ডটির মোট ইউনিট মূলধন ১০৪ কোটি ৩২ লাখ টাকা। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

 

রূপালী বাংলাদেশ

Link copied!