× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৬:০৬ এএম

স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের মধ্যেই চকরিয়ায় প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৬:০৬ এএম

স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের  মধ্যেই চকরিয়ায় প্রকাশ্যে  ব্যবসায়ীকে গুলি

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে গুলি করে গুরুতর আহত করার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার সকালে সংঘটিত এ ঘটনা এমন সময়ে ঘটল, যখন স্বরাষ্ট্রমন্ত্রী জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে কক্সবাজারে অবস্থান করছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বেলা আনুমানিক ১১টার দিকে চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা এলাকার ২ নম্বর ওয়ার্ডে ব্যবসায়ী রমিজ উদ্দিনের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে লালটু এবং ওলা মিয়ার ছেলে বাবু প্রকাশ্যে রমিজ উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার শরীরে বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় রমিজ উদ্দিনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন।

ঘটনার পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিনের বেলা প্রকাশ্যে এ ধরনের সশস্ত্র হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী পক্ষের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হামলার নেপথ্য কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!