× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৬:০৯ এএম

চার মাসে হাম ও উপসর্গে ৭৮০ জনের মৃত্যু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৬:০৯ এএম

চার মাসে হাম ও  উপসর্গে ৭৮০  জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত চার মাসে (গত ১৫ মার্চ থেকে গতকাল  পর্যন্ত) সারা দেশে  হাম ও ভাইরাসজনিত এই  রোগের উপসর্গ নিয়ে ৭৮০ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামে আক্রান্ত হয়ে কারো প্রাণহানি হয়নি। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে গতকাল শুক্রবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭৮০ জনের মৃত্যু হলো। এর মধ্যে হামের উপসর্গে ৬৮৫ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরও ১৪০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সারা দেশে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৬৮৫ জন প্রাণ হারিয়েছে। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৯৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ৯৪ জন। এ ছাড়া রাজশাহীতে ৮৯, চট্টগ্রামে ৫৫, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৬, খুলনায় ৩১ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় আরও ৮৭৩ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৭৮১ জন। ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৬৯ জন। এরপর সবচেয়ে বেশি ভর্তি হয়েছে চট্টগ্রামে, ২১০ জন। এ ছাড়া বরিশালে ১১০, সিলেটে ৬৬, ময়মনসিংহে ৪৩, খুলনায় ৩৮, রাজশাহীতে ৩১ ও রংপুরে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামের রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৬০০। যার মধ্যে ৯৫ হাজার ৩১ জন হাসপাতাল ছেড়েছে। দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৬ হাজার ১১ জনে। নিশ্চিত হামের রোগীর সংখ্যা ১৪ হাজার ২৪৪ জন।

রূপালী বাংলাদেশ

Link copied!