× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৬:১১ এএম

ডেমরা পুলিশ লাইন ভবন থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৬:১১ এএম

ডেমরা পুলিশ লাইন  ভবন থেকে কনস্টেবলের  মরদেহ উদ্ধার

রাজধানীর ডেমরায় পুলিশ লাইনে (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট-পিওএম, পূর্ব) সাইদুল ইসলাম (২১) নামে এক পুলিশ সদস্যের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি পিওএমের পুলিশ কনস্টেবল ছিলেন। ঘটনার আলামত ও পারিপার্শ্বিক অবস্থা দেখে ঘটনাটি আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। সাইদুলের পরিবারের সদস্যরা বলছেন, পারিবারিক হতাশা থেকে তিনি আত্মহত্যা করতে পারেন।

জানা গেছে, গতকাল সকালে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের মো. সাদেকের ছেলে সাইদুল ইসলাম নয় মাস আগে পুলিশ কনস্টেবলের চাকরি পান। থাকতেন ডেমরা পুলিশ লাইনের বহুতল ভবনের নবম তলায়।

সাইদুল ইসলামের চাচা মো. সোহাগ বলেন, পারিবারিক কলহের জেরে সাইদুল বেশ কিছুদিন ধরে চরম বিষণœতায় ভুগছিল। গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ডেমরা পুলিশ লাইনের ওই ভবনে নিজের রুমে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচিয়ে ফাঁস নেয় সে। সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!