নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. নূরনবী ভূঁইয়া। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া একই প্রজ্ঞাপনে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য হিসেবে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের নিয়োগ দেওয়া হয়েছে। নূরনবী ভূঁইয়া রূপগঞ্জের মুশুরী গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ ভূঁইয়ার ছেলে।
প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করে মো. নূরনবী ভূঁইয়া বলেন, ‘নতুন প্রশাসক হিসেবে আমার কাজ হলোÑ ইউনিয়ন পরিষদের সকল সদস্যকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর স্বপ্নের ‘স্মার্ট ও আধুনিক রূপগঞ্জ’ গড়ে তোলা। দায়িত্ব পালনে আমি ইউনিয়নবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।’
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ইউনিয়ন পরিষদের ওয়ার্ডভিত্তিক নতুন দায়িত্বপ্রাপ্তরা হলেনÍ ১নং ওয়ার্ডে মো. ওবায়দুল হক ইয়াজুল, ২নং ওয়ার্ডে তৈয়বুর রহমান, ৩নং ওয়ার্ডে মো. সফিউদ্দিন মোল্লা, ৪নং ওয়ার্ডে মো. শরীফ মিয়া, ৫নং ওয়ার্ডে নজরুল ইসলাম, ৬নং ওয়ার্ডে মো. মামুন হোসেন ভূঁঞা, ৭নং ওয়ার্ডে সাইদুর রহমান, ৮নং ওয়ার্ডে মো. বাচ্চু মিয়া এবং ৯নং ওয়ার্ডে মো. আল আমিন মাসুদ।
এছাড়া সংরক্ষিত নারী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেনÑ ১, ২ ও ৩নং ওয়ার্ডে সেলিনা আক্তার, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে হাসনারা বেগম এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে রুমি আক্তার। নূরনবী ভূঁইয়া প্রশাসক হিসেবে নিযুক্ত হওয়া রূপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন