× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইবি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৭:০২ এএম

দোয়া মাহফিল

ইবি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৭:০২ এএম

দোয়া মাহফিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার এক বছর পূর্তিতে শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আশরাফ উদ্দিন খান আজহারী। এতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীসহ অন্যান্য শিক্ষক ও ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ। শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, সাজিদ হত্যার বিচার এখনো না পাওয়া অত্যন্ত বেদনাদায়ক। খুনিরা এখনো মুক্ত, যা শিক্ষার্থীদের অনিরাপদ করে তুলেছে। গত বছরের ১৭ জুলাই হলের পুকুরে সাজিদের মরদেহ পাওয়া যায়। পরবর্তীতে ফরেনসিক রিপোর্টে শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!