× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৭:০৮ এএম

গাকৃবিতে জাপানি ভাষা শিক্ষা কোর্সের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৭:০৮ এএম

গাকৃবিতে জাপানি ভাষা শিক্ষা কোর্সের যাত্রা শুরু

শিক্ষার্থীদের আন্তর্জাতিক যোগাযোগ দক্ষতা, কর্মসংস্থানের সম্ভাবনা এবং বৈশ্বিক পরিসরে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রথমবারের মতো জাপানি ভাষা শিক্ষার ওপর তিন মাসব্যাপী বেসিক ও জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট কোর্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার গাকৃবির ল্যাঙ্গুগুয়েজ অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে জাপানি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. সফিউল ইসলাম আফ্রাদ। এ ছাড়া উপস্থিত ছিলেন নবপ্রবর্তিত জাপানি ভাষা শিক্ষা কোর্সের কোর্স ইন্সট্রাক্টর প্রফেসর ড. আমজাদ হোসেন। কোর্সটির প্রথম ব্যাচে প্রাথমিকভাবে নিবন্ধনকারী ৩৫ শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।

রূপালী বাংলাদেশ

Link copied!