× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মানববন্ধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৭:১১ এএম

মানববন্ধন

রূপগঞ্জে কাঞ্চন-ছনপাড়া সড়কে দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ স্থানে স্পিডব্রেকার স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার কাঞ্চন-ছনপাড়া সড়কের স্বর্ণখালী এলাকায় এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে বক্তারা বলেন, ব্যস্ততম এই সড়ক দিয়ে রাজধানী থেকে নরসিংদী ও সিলেটগামীসহ বিভিন্ন রুটের যানবাহন নিয়মিত চলাচল করে। সড়কের দুপাশে রয়েছে ঘনবসতিপূর্ণ এলাকা এবং একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু গুরুত্বপূর্ণ স্থানে স্পিডব্রেকার না থাকায় যানবাহন অতিরিক্ত গতিতে চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনায় ইতোমধ্যে কয়েকজনের প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তারা। বক্তারা আরও বলেন, স্থানীয় বাসিন্দা ও কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত সড়কের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ স্থানে স্পিডব্রেকার নির্মাণের উদ্যোগ নেওয়া জরুরি। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন ভোলাবো ইউপির চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু বলেন, বেপরোয়া গতিতে যানবাহন চলাচলের কারণে স্থানীয় নারী-পুরুষ ও শিক্ষার্থীরা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছেন। তিনি সড়কের গুরুত্বপূর্ণ স্থানে দ্রুত স্পিডব্রেকার স্থাপনের জন্য প্রশাসন, সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!