জুড়ীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। গতকাল শুক্রবার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে গোয়ালবাড়ী ইউনিয়নের সোহাগীরপাড় বটতলা সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার উদ্যোগ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যা করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওসি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন